1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কমলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃ
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ উদযাপিত হয়েছে।


শনিবার (১০ মে)দুপুর ১২ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও শমসেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন,

উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম- আহবায়ক আনোয়ার হোসেন বাবু,যুগ্ম- আহবায়ক আবুল হোসেন,পৌর বিএনপি’র যুগ্ম- আহবায়ক শফিকুর রহমান,ইউআরসির ইন্সট্রাক্টর মো.ইকবাল হোসেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য্য, জয় কুমার হাজরা,প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজ মোস্তাকিম,ভূইয়া রাজন রেজা প্রমূখ।


আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed