সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ 

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ মে) বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পতনঊষার ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান,  জেলা বিএনপির সদস্য মো. দূরুদ আহমদ,  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন,  পৌর বিএনপির সাবেক সাবেক যুগ্ম আহবায়ক শফিকুর রহমান,  কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক  এম এ ওয়াহিদ রুলু,  ছাত্র সমন্বয়ক রাজন ভূইয়া রাজন প্রমুখ।

পরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।






শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd