সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে চৌধুরী ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে আতাউর রহমান চৌধুরী ও মহিবুর রহমান চৌধুরী স্মৃতি মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) নূরুল ইসলাম।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও রুপশপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদ আহমদ ও শিক্ষক শওকত আহমেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামেশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা চৌধুরী তামান্না সুমি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলজের সভাপতি আব্দুল মোমিত চৌধুরী, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক আব্দুল হান্নান চিনু, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস খান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চৌধুরী ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা ও আগামী পথচলা আরো সুন্দর ও সফলতা কামনা করেন।

আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd