সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে ১,০৮২ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ মে) সকাল ১১টায়  আলীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিরঞ্জনা আক্তার হেনা।

চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, আব্দুল আহাদ, ইউপি সদস্য হায়দার আলী, কবিরুন বেগম, আব্দুর রশীদ এবং সত্যজিত সিংহ প্রমুখ।

স্থানীয় প্রশাসন জানায়, সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।












শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd