1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কমলগঞ্জে ধলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম, ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ

  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২২০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ধলাই নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কমলগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের অন্তত ৫ থেকে ৬টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে বন্যার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৩০ মে) সরেজমিনে কমলগঞ্জ থানা সংলগ্ন পুরাতন ধলাই সেতু এলাকায় গিয়ে দেখা যায়, নদীর পানি অস্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টির ফলে উজানে পাহাড়ি এলাকায় পানি বেড়ে যাওয়ায় ধলাই নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে।

ইসলামপুর ইউনিয়নের কুরমা এলাকা দিয়ে প্রবাহিত হয়ে মাধবপুর, আদমপুর, কমলগঞ্জ সদর, পৌরসভা, মুন্সিবাজার ও রহিমপুর ইউনিয়নসহ ৫৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ধলাই নদী মিলিত হয়েছে মনু নদীর সঙ্গে। নদীটি আঁকাবাঁকা প্রবাহিত হওয়ায় বেশ কয়েকটি স্থানে বাঁধে চাপের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও বাঁধ ভেঙে গিয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। ফলে কৃষিজমি ও বসতঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারা আশঙ্কা করছেন, এবারও যদি পানি বাড়তে থাকে এবং ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে যায়, তাহলে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পর্যবেক্ষক মো. রাসেল মিয়া জানান, “উজানে ভারী বৃষ্টির ফলে শুক্রবার রাত থেকে ধলাই নদীর পানি বেড়েছে। তবে এখনও তা বিপদসীমার নিচেই রয়েছে।”

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডিএম সাদিল আল সাফিন বলেন, “শুক্রবার ভোরে পানি দ্রুতগতিতে বাড়তে থাকে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দ্রুত মেরামতকাজ সম্পন্ন করা হয়েছে। আপাতত বাঁধ ভাঙার আশঙ্কা নেই। প্রশাসন সার্বক্ষণিকভাবে পানি পরিস্থিতির ওপর নজর রাখছে।”

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed