সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি :


মৌলভীবাজারের কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ৩১ মে বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হল রুমে কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজিপ) মোর্শেদা খানম, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. নাজমুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব এর সদস্য সচিব আহমেদুজ্জামান আলম।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, দি এশিয়ান এইজ প্রতিনিধি মো. মোনায়েম খান, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, দৈনিক কালবেলা প্রতিনিধি রাজু দত্ত, দৈনিক মাতৃভূমি প্রতিনিধি আব্দুস সালাম, শামীম তালুকদার প্রমুখ।
বক্তরা কমলকুঁড়ি পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, পত্রিকাটি ১৪ বছর ধরে এ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও নানা সাময়িক ঘটনা তুলে ধরে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। আগামীদিনগুলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন।
পরে ১৫ বছর পদার্পণের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd