1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯০ বার দেখা হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ:

কমলগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বি, জামাতের ইসলামের সাবেক পৌর আমির, সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মরহুম মোহাম্মদ আবদুল মুমিন (আলাল মিয়া) সাহেবের রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুহরের নামাজের পর কমলগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ মরহুমের নিজ বাড়ীতে তাঁর পরিবারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উক্ত দোয়া মাহফিলে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আওয়ামী লীগ এবং আনজুমানে আল ইসলাহ-এর নেতৃবৃন্দ।

​এছাড়াও মরহুমের আত্মার শান্তি কামনায় আয়োজিত এই মাহফিলে ছাত্রশিবির ও আনজুমানে তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষাবিদ, কর্মরত সাংবাদিকবৃন্দ, এলাকার বিশিষ্ট মুরব্বি এবং যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা মরহুম মোহাম্মদ আবদুল মুমিন (আলাল মিয়া) সাহেবের সমাজসেবামূলক কর্মকাণ্ড ও শিক্ষার প্রসারে তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে মরহুমের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed