সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কবি সাইফুল্লাহ রহমান লেখা ” আমার বাবা মো. বজলুর রহমান ” গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন 

  • প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

মুমিনুল ইসলাম, কমলগঞ্জঃ

৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ দাখিল মাদ্রাসা হল রুমে মো. বজলুর রহমান ফাউন্ডেশন কর্তৃক লন্ডন প্রবাসী তরুণ কবি খালিদ সাইফুল্লাহ রহমানের লেখা ” আমার বাবা মো. বজলুর রহমান ” গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে দেওয়ান আশিকুর রহমানের  সঞ্চালনায়, মো. বজলুর রহমান ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রফেসর ফজলুল আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব, শমসেরনগর হাসপাতাল নির্বাহী কমিটির  সভাপতি সেলিম চৌধুরী।

এছাড়া কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব সন্তোষ দে,জনাব মরহুম জইন উদ্দিন কে শিক্ষানুরাগী মো. বজলুর রহমান স্মৃতি সম্মাননা- ২০২৫ ক্রেস্ট,সম্মাননাপত্র ও ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুর রব,চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: কাওসার শোকরানা,জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো: সালাহ উদ্দিন,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো: দুরুদ আহমেদ মাস্টার,লন্ডন ভিত্তিক লিটলম্যাগ “স্বচিন্তা” হেড অব নিউজ ইকরাবাংলা টিভি ইউকের সহযোগী সম্পাদক আলাউর রহমান খান শাহিন।

আলোচনা করেন,প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু,আইনজীবী এডভোকেট আমিরুল ইসলাম পংকি,আইনজীবী  এডভোকেট চাঁদ মুরারি সিংহ, অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জি, বিশিষ্ট লেখক ও গবেষক আহমেদ সিরাজ,অধ্যাপক মো: সেলিম আহমেদ চৌধুরী,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd