সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে কারাদন্ড ও জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকা থেকে সেনাবাহিনী ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অবৈধ বালু পরিবহনের দায়ে উপজেলার শ্রীপুর (কোনাগাঁও) গ্রামের আমিন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং গোলেরহাওর গ্রামের কয়ছর আলীকে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে করা হয়েছে।

বৃহস্পতিবার(১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার(ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, অবৈধ বালু পরিবহনের দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপরজনকে ২লক্ষ টাকা জরিমানা সহ অনাদায়ে ২ মাস কারাদন্ড প্রদান করা হয়েছে।  তবে, এখন পর্যন্ত জরিমানার টাকা আদায় করা যায়নি, জরিমানার টাকা আদায় না হলে তাকে জেলে প্রেরণ করা হবে। এছাড়া অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকার ধলাই নদী থেকে অবৈধভাবে বালু তুলে পরিবহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে একটি চক্র। এতে নদীর প্রতিরক্ষা বাঁধ হুমকির মূখে পড়েছে,ক্ষতি হচ্ছে পরিবেশের, পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd