সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ইসলামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক

  • প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪৩৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১দফা ও জনসম্পৃক্তি কর্মসূচি নিয়ে উঠান বৈঠক শুরু হয়েছে।

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলতা মিয়ার সভাপতিত্বে  ও উপজেলা যুবদলের সদস্য ডাঃ বাহনাম আলী সঞ্চালনায় বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সবুজ মেম্বার, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা  মহিবুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও ইসলামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন,সাবেক ইসলামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিদ, ইসলামপুর ইউনিয়ন ছাত্রদ়ের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

  গত (১২ এপ্রিল ২০২৫) শনিবার কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। ওই দিন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এ উঠান বৈঠক হয়।

এটি বিএনপির নজরুল ইসলাম এর নির্বাচনী এলাকা তিনি ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী । তিনি ৯নং ইসলামপুর বিএনপির সভাপতি। ইসলামপুর ইউনিয়নে ১টি ১ম উঠান বৈঠক করেন নজরুল। আগামীতে ইসলামপুর ইউনিয়নের বাকী ৮ ওয়ার্ডে উঠান বৈঠক হবে।  

এ সব বৈঠকে দেশ গঠনে বিএনপির আগামী দিনের কর্মসূচি এবং দলের নেতৃত্বে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে তার একটি চিত্র তুলে ধরা হচ্ছে।

নজরুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একেবারেই প্রান্তিক জনগণকে বিএনপির কর্মসূচি সম্পর্কে অবহিত ও জনমত গঠনের লক্ষ্যে এই কর্মসূচি শুরু হয়েছে। তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষের বাড়ির উঠানে গিয়ে এই বৈঠক করা হচ্ছে। এতে উল্লেখযোগ্য সংখ্যালঘুও অংশ নিচ্ছেন। এটা জনসম্পৃক্তির কর্মসূচির ছিলো।  

উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও ইসলাম পুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের নির্দেশে এই সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের নির্বাচনি এলাকায় উঠান বৈঠকের কার্যক্রম শুরু হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd