1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাড়ন্ত মুরগীর বাচ্চা বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বাড়ন্ত মুরগী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১এপ্রিল) সকাল ১০ টায় প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন প্রাঙ্গণে এলাকার ১৫৯ জন সুফলভোগীদের মাঝে ২০টি করে মুরগী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ সবুজ মিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা  প্রমুখ। এ সময় সুফলভোগী সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে জানান, পর্যায়ক্রমে ইসলামপুর ইউনিয়নের আরও উপকারভোগীদের মাঝে হাঁস বাচ্চা বিতরণ করা হবে।

এসময়ে বাড়ন্ত মুরগী বাচ্চার সাথে উপকারভোগীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed