1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কমলগঞ্জে ইকবাল হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৯৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেনের হত্যার বিচারের দাবীতে এবং ২৪ ঘন্টার ভিতরে আসামীদের গ্রেপ্তারের দাবিতে চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী এবং স্বেচ্চায় রক্তদান সামাজিক সংগঠনের আয়োজনে ২৮ এপ্রিল সোমবার দুপুরে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে বাজার ব্যবসায়ী সফিক মিয়ার সভাপতিত্বে ও মোস্তফা আহমদ ও আবু হানিফা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিহত ইকবালের পিতা এলাইচ মিয়া, সানওয়ার আহমদ, কয়েছ আহমদ , সুবাশ মল্লিক,গিয়াস মিয়া, পারভেজ মিয়া, নান্টু দেব, মাওলানা সামছুল ইসলাম,মাওলানা হাসান, শামিম আহমদ, সোয়েব আহমদ ফাহিম সহ আরো অনেকে। মানববন্ধনে হাজারের উপরে নারী পুরুষ উপস্থিত ছিলেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ এবং হত্যার পর রেললাইনে ফেলে রাখা হয়েছিলো যেন এটি দুর্ঘটনা মনে হয়, এমনটা দাবি করেন বক্তারা। আগামী ২৪ ঘন্টার ভিতরে তদন্তপুর্বক ইকবাল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জোর দাবী জানান। নিহত ইকবাল উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের এলাইছ মিয়ার পুত্র।

উল্লেখ্য নিহতের স্বজনরা জানান, গত ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বেড়াতে গিয়েছিল। শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে খবর আসে সে নিখোঁজ হয়েছে। পরদিন ২৭ এপ্রিল কমলগঞ্জের বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে ২৭ এপ্রিল সন্ধা ৭ টায় তার নিজ গ্রামে দাফন কাফন সম্পন্ন হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed