সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

ঈদুল আজহার ছুটি১০ দিন দুই শনিবার অফিস করতে হবে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৭৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ :

এবারের কোরবানির ঈদ ঘিরে সব মিলিয়ে টানা ১০ দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার (৬মে ২০২৫) উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির বিষয়টি অনুমোদন হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

বৈঠকের পর তিনি এক ফেইসবুক পোস্টে লেখেন, কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী এবার ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে।

আর ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই দুইদিন অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। ওই দিনটির আগে ৫ ও ৬ জুন এবং পরে ৮ থেকে ১০ জুন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।

এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করেছে উপদেষ্টা পরিষদ। আর তার পর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।

ফলে এবার ৫ থেকে ১৪ জুন একটানা দশ দিনের দীর্ঘ অবকাশ মিলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের।

শফিকুল আলম বলেন, “এটা সরকারি অফিসের জন্য। ব্যাংক বা অন্য কিছুর জন্য নয়। এর জন্য আবার মে মাসের দুটি শনিবার অফিস খোলা রাখা হয়েছে।”

এবার রোজার ঈদে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল। কোরবানির ঈদের ছুটি তাকেও ছাড়িয়ে গেল।

এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়েছে বলে জানান প্রেস সচিব।

বিকালে সংবাদ সম্মেলন করে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত বিস্তারিতভাবে জানানোর কথা রয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd