সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

দেওড়াছড়া চা বাগানে নারীর গলিত লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৯৫২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।।

কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগান প্লান্টেশন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের (২০) এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যয় দেওড়াছড়া চা বাগানের ১৬ নম্বর সেকশন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে কমলগঞ্জ থানার পুলিশ। চা শ্রমিকরা জানায়, শুক্রবার দুপুরে ১৬ নম্বর সেকশনে চা পাতা উত্তোলনকালে পঁচা গন্ধ পান। এ সময় তারা গন্ধের অনুসন্ধান করতে গিয়ে চা প্লান্টেশন এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পান। তার গায়ে আকাশি কালারের মধ্যে সাদা জলচাপের থ্রি পিস জামা রয়েছে। চা শ্রমিকরা অনুমান ২০ বছর বয়সী ওই নারীর গরিত লাশ দেখে বিষয়টি তারা চা বাগান ব্যবস্থাপককে জানান। পরে বাগান ব্যবস্থাপক বিষয়টি কমলগঞ্জ থানাকে অবহিত করলে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করা হয়।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, কয়েক দিনের পুরানো গলিত লাশের দেহে পোকা ধরে ফেলেছে। যার কারণে তার চেহারা চেনা যায়নি। শুক্রবার রাত ৮ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd