সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

কমলগঞ্জে ১৭৮তম মহারাস উৎসব

  • প্রকাশিত : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৮৬৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়  বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ সোমবার ৩০শে নভেম্বর বেলা ১০টা থেকে রাখালনৃত্যের (গোষ্ঠলীলা) সাথে বাতাসা বৃষ্টি দিয়ে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান উৎসব ১৭৮তম মহারাসলীলা।

নৃত্য চলাকালীন সময়ে ভক্তরা মণ্ডপের উপরে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবার ভক্তরা কুড়িয়ে নেন। রাতে অনুষ্ঠিত হবে রাসোৎসব। এই রাসোৎসব উপলক্ষে রাতে লাখো মানুষের মিলনতীর্থে পরিণত হবে মাধবপুরে মণ্ডপ গুলো আর আদমপুরের মণ্ডপ এলাকা- এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও রাতে হবে শ্রীকৃষ্ণের মহারাসলীলানুসরণ।

সাদা কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয়েছে মণ্ডপ গুলো । এ মণ্ডপেই রাতে হবে রাসোৎসব। রাস উপলক্ষে সোমবার সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন দর্শনার্থীরা। আশেপাশের এলাকার দর্শনার্থী তো আছেনই, সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ছুটে এসেছেন অনেকেই তবে দর্শনার্থীরা মানছেনা স্বাস্থ্য বিধি । সকলের উদ্দেশ্য মণিপুরি সম্প্রদায়ের রাসোৎসব উপভোগ করা।

সময়ে সময়ে মানুষের সমাগম বাড়ছে। শিশু, কিশোর, নারী, পুরুষসহ সকল বয়সের সকল শ্রেণি-পেশার মানুষের সমাগমে কমলগঞ্জের মাধবপুরে মণ্ডপ প্রাঙ্গণ যখন কানায় কানায় পূর্ণ হবে, তখন রাখালনৃত্যের মধ্য দিয়ে শুরু হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৭৮তম রাসোৎসব। এছাড়া উপজেলার আদমপুরেও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে মহারাসোৎসব অনু্ষ্ঠিত হচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd