সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

কমলগঞ্জে শমশেরনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ১১৬৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপিকে সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষে উৎসবমূখর পরিবেশে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্টিত হয়েছে।

রবিবার (১৩ই ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় শমশেরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল মোহিতের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মুকিত। যুবদল নেতা গোলাম রাব্বীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.মতিন বক্স।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি, জেলা বিএনপির সদস্য শফিকুর রহমান চৌধুরী, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, মুজিবুর রহমান চৌধুরী(মুকুল),এড. আব্দুল আহাদ, মোঃ জয়নাল আবেদিন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর প্রমুখ।

এছাড়া আরোও বক্তব্য রাখেন শাহাজান সিরাজ, প্রেম লাল জাদব, ছাএনেতা আব্দুল মালিখ ইমন,

এরপর দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে উপস্থিত কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে মোঃ এনামুল হক শামীমকে সভাপতি,মোঃ মুমিত খাঁন শৈবালকে সাধারন সম্পাদক ও মোঃ এনায়েত হোসেন মুমিনকে সাংগঠনিক সম্পাদক
করে আংশিক কমিটি ঘোষনা করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd