সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ উপজেলায় ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা–২০২৫-এ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানে কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সুলায়মান আহমাদ, সহ-সুপার সুয়াইব আহমদ চৌধুরীসহ শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের এই কৃতিত্বে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য দোয়া ও উৎসাহ প্রদান করেন। তারা বলেন, এই সাফল্য শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, বরং মাদ্রাসা ও পুরো এলাকার জন্য গর্বের বিষয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা তুলে দেওয়া হয়।

পুরো কমলগঞ্জ উপজেলায় এই বছর মোট ১২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে—
৫ম শ্রেণি: ৫ জন ৮ম শ্রেণি: ৭ জন

দাখিল (৮ম শ্রেণি) — মোট ৭ জন ট্যালেন্টপুল বৃত্তি (৩ জন) ১। আরিফা আক্তার সামিয়া ২। মোছাঃ সুমাইয়া জান্নাত ৩। তাহমিম আক্তার সাধারণ বৃত্তি (৪ জন) ১। সালেহ আহমেদ রাজু ২। তাফসিন হাসান
৩। ইসরাত জেরিন শাম্মি ৪। সিদরাতুল মুনতাহা নাবা

ইবতেদায়ী (৫ম শ্রেণি) — মোট ৫ জন ট্যালেন্টপুল বৃত্তি (৩ জন) ১। মোঃ তাওসিফ উদ্দিন ২। তাহ্যিয়া আনজুম জুহা ৩। হুমায়রা জান্নাত রুহি সাধারণ বৃত্তি (২ জন) ১। নাজিফা মারিয়া তোহা ২। মাহফুজা আক্তার তানিশা।

মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা বলেন, এই ধারাবাহিক সাফল্য শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের পরিচায়ক। তারা আশাবাদ প্রকাশ করেন, ভবিষ্যতেও মাদ্রাসা থেকে আরও শিক্ষার্থী দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd