সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার দেখা হয়েছে
filter: 109; fileterIntensity: 0.800000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 5; shaking: 0.000000; highlight: 1; motionR: 65536; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:10:19 16:58:16; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 4194304;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 214.32094;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65537;weatherinfo: weather:null, icon:null, weatherInfo:100;temperature: 39;zeissColor: bright;

এম ইসলাম,

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে পৈতৃক সম্পত্তির ভাগ-বণ্টন ও নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে মো. ফজলুল বক্তের দুই সংসারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ কমলগঞ্জ থানায় অভিযোগ করেছেন।

প্রথম পক্ষের প্রবাসী মো. মিজান বক্ত মিলন (পিতা: মো. ফজলুল বক্ত), গ্রাম: উত্তর কানাইদেশী, ৯ নম্বর ইসলামপুর ইউনিয়ন। তাঁর দাবি, মধ্যভাগ বাজারে পৈতৃক সূত্রে পাওয়া ৫ শতাংশ এবং বাবার কাছ থেকে ক্রয় করা আরও ৫ শতাংশসহ মোট ১০ শতাংশ বাজারভিটার জমি রয়েছে। ওই জমিতে পুরোনো দোকানঘর ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিলে সৎমায়ের সংসারের জগলু বক্ত, মুন্না বক্ত ও মোছাম্মৎ সাবিনা বেগম বাধা দেন বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, ফজলুল বক্তের দ্বিতীয় সংসারের মেয়ে সাবিনা বেগমের দাবি, মধ্যভাগ বাজারের জমি তাঁর দুই ভাইয়ের নামে দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর অভিযোগ, বাবার প্রথম সংসারের তিন ভাই কৌশলে বাবার কাছ থেকে দলিল করে নিয়েছেন। তাঁদের পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে বলেও দাবি করেন তিনি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, বাবার সম্পদের ভাগাভাগি নিয়ে দুই সংসারের মধ্যে ঝামেলা চলছে। উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন। তদন্ত চলছে, সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জমির প্রকৃত মালিকানা ও দলিলের বৈধতা সম্পর্কে সংশ্লিষ্ট নথি যাচাই এবং উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে বিরোধের বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd