সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান

কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৭৬ বার দেখা হয়েছে

এম ইসলাম,

কমলগঞ্জ প্রতিনিধি::


মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ববিরোধের জেরে মো. জহুর আলী (৩৫) নামে এক ব্যক্তিকে মারধর করে আহত ও তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহীন মিয়া, শামীম মিয়া ও রুমনসহ কয়েকজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে উপজেলার ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর চৌমুহনা এলাকার পাকা সড়কে এ ঘটনা ঘটে। জহুর আলী উত্তর কানাইদেশী এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা বাঁশের লাঠি, কাঠের রুল ও লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর মাথার পেছনে, বাম পায়ের হাঁটুর নিচে ও বাম হাতের কনুইয়ে আঘাত লাগে। এ সময় তাঁর পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, “থানায় অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযুক্ত শাহীন মিয়ার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পুলিশি তদন্ত শেষে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd