সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ

কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার দেখা হয়েছে
filter: 109; fileterIntensity: 0.8; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 65537; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 4194304;cct_value: 0;AI_Scene: (200, 0);aec_lux: 200.04997;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65537;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 39;zeissColor: bright;

এম.ইসলাম,
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেfরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় প্রবাসীর স্ত্রীর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের দরজা-জানালা, পানির মোটর, ফ্যান-লাইট, বাথরুমের সরঞ্জামসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক মোছা. রিপা বেগম (২৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত (১ লা নভেম্বর ২০২৬)ইং সকাল ১১টার দিকে বাবার বাড়ি থেকে নিজ বসতঘরে ফিরে তিনি কলাপসিবল গেট ও দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে সাতটি দরজা, চারটি ফ্যান, দুটি পানির মোটর, এক হাজার লিটারের পানির ট্যাংক, ১৫০ ফুট লোহার পাইপ, তিনটি বেসিন, ট্যাপ, শাওয়ার, বৈদ্যুতিক সরঞ্জাম, আইপিএসসহ বিভিন্ন মালামাল খোয়া যাওয়ার বিষয়টি দেখতে পান। তাঁর স্বামী মো. সামছুজ্জামান জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। মায়ের অসুস্থতার কারণে তিনি কয়েক দিন বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করে প্রবাসী শামসুদ্দিন খান এর প্রতিবেশী মো. এমদাদ আলী এবং মো. বজলু মিয়া বলেন, তাঁরা জীবনে অনেক চুরি-ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কিন্তু এমন চুরির ঘটনা আগে দেখেননি। ঘরের দরজা-জানালা থেকে শুরু করে পানির মোটর, ফ্যান-লাইট ও বাথরুমের আসবাবপত্র পর্যন্ত খুলে নিয়ে গেছে চোরেরা।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রিপা বেগম। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd