1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ মানবতার ফেরিওয়ালা জামায়াত নেতা আব্দুল মুমিন আলাল আর নেই কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় নিহত একজন

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৭০৯ বার দেখা হয়েছে


শ্রীমঙ্গল প্রতিনিধি।।

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পিছন দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়। অপর একজন গুরুতর আহত হয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।


আজ (১৮ই ডিসেম্ব) শুক্রবার ভোর প্রায় ৫ টার সময় শ্রীমঙ্গল শহরতলীর হবিগঞ্জ-সিলেট  আঞ্চলিক মহাসড়কে সকিনা (গ্যাস-পেট্রোল) পাম্পের সামনে ইস্পাহানি চা বাগানের কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এখনো জানাযায়নি আহত ব্যক্তির নাম জালাল মিয়া (৩৫)।
এ বিষয়ে মুঠোফোনে শ্রীমঙ্গল উপজেলার ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ আজিজুল হক রাজন আমাদের জানান যে, ফায়ার সার্ভিসকর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আহতকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আর নিহত ব্যক্তিকে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। নিহত ও আহত ব্যক্তিরা ট্রাকের চালক ও হেলপার বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক তাদের কোনো পরিচয় নিশ্চিত করা যায়নি।


শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস ছালেক  এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আমাদের বলেন যে, আজ ভোরে শ্রীমঙ্গলের সকিনা (গ্যাস-পেট্রোল) পাম্পের সামনে ইস্পাহানি চা বাগানের কাভার্ড ভ্যান দাঁড়ানো ছিলো, পিছন দিক থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিলে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়। নিহত ব্যক্তির লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed