1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে মেয়র পদপ্রার্থী জুয়েল এর মতবিনিময় - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জে মেয়র পদপ্রার্থী জুয়েল এর মতবিনিময়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৯২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান মেয়র জুয়েল আহমেদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

আজ (২৪শে ডিসেম্বর) বৃহস্পতিবার  বিকেল ৩ঘটিকার সময় উপজেলার আদমপুর সড়কস্থ উনার ব্যক্তিগত কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মেয়র প্রার্থী জুয়েল আহমেদ বলেন যে, আমি ৫ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছি। কমলগঞ্জ পৌরসভাকে সি গ্রেড থেকে বি গ্রেডে উন্নিত করেছি। এছাড়াও ৫৪ কোটি টাকা ব্যয়ে ওয়াটার স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। এরপরও পৌরসভার কিছু অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে পৌরবাসীর জীবনমান উন্নত করার জন্য আবারো প্রার্থী হয়েছি।আমি পৌরসভার উন্নয়নে আরও বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি। পানি নিস্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং সেট নির্মাণসহ অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবো অভিমত প্রকাশ করলেন।

তিনি আরও বলেন যে, আমার কাজের ভাল-মন্দের মূল্যায়ন বিবেচনায় পুণরায় আপনাদের সহযোগিতা কামনা করছি।

তবে মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো.আব্দুল হান্নান চিনু, মো. মুজিবুর রহমান রঞ্জু, সুব্রত দেবরায় সঞ্জয়, মো. মোস্তাফিজুর রহমান, মোনায়েম খান প্রমূখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed