1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

কলেজ ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জ

  • প্রকাশিত : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৭৬৫ বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি।।

সুনামগঞ্জরের দিরাইয়ে বাসে একা পেয়ে কলেজ ছাত্রীকে ড্রাইভার ও হেলপাদের ধর্ষণের চেষ্টার প্রতিবাদে, দোষীদের শাস্তির দাবিতে রবিবার (২৭শে ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও ছাত্রনেতা সুজন পুরকায়স্থের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদার, পরিবেশ ও হাওড় উন্নয়নের সভাপতি কাশমির রেজা, কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারী কামরুল আনাম চৌধুরী, সহ সভাপতি কামরুজ্জামান চৌধুরী, পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের মুখপাত্র এম. এ. মতিন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ফেঞ্চুগঞ্জ উপজেলা সেক্রেটারী মোঃ মাসুক মিয়া, কার্তিক বাবু, যুবলীগ নেতা শংকর চন্দ্র বৈষ্ণব, যুবলীগ নেতা মোমেন, ছাত্রলীগ নেতা দীপক অধিকারী, মোজাহিদ, সুয়েব প্রমুখ।

দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অনেক জায়গায় চলন্ত বাসে ধর্ষণের ঘটনা এখন প্রতিনিয়ত ঘটছে। চলন্ত বাসে চালক ও হেলপার একা পেয়ে শিক্ষার্থীসহ ও নারীদের ধর্ষণ করার চেষ্টা চালাচ্ছে। এখনই তাদের শাস্তির আওতায় না আনলে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির যোগ্য। তাই অপরাধীদেরকে ফাঁসি দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা হউক ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed