সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

বাংলাদেশের নির্বাচনে অটো পাসের ব্যবস্থা করা হউক জিয়াউদ্দীন আহমেদ বাবলু

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৯৮৫ বার দেখা হয়েছে

আলোরদেশ২৪ নিউজ ডেস্ক।। বাংলাদেশ জাতীয় পাটি (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন যে,  নির্বাচনী সহিংসতায় চট্টগ্রাম সিটি করপোরেশন এক মায়ের বুক খালি হয়েছে। এর চেয়ে ভালো ব্যবস্হা হলো এস. এস. সি ও এইচ. এস. সি পরীক্ষায় যেভাবে অটো পাসের ব্যবস্থা করা হয়েছে, টিক তেমনিভাবে নির্বাচনে জানমালের ক্ষতি না করে টিক সেইভাবে অটো পাস এর ব্যবস্থা করা হউক।

আজ (২৯শে জানুয়ারী) শুক্রবার  আসরের নামাজ এর পরে বনানীর জাপার কার্যালয়ে জাপার চেয়ারম্যান জি. এম কাদের এর সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন যে, নির্বাচনে (বর্তমানে) নৈরাজ্য ও ভোট ডাকাতির কটুর সমালোচনা, নিন্দা জ্ঞাপন করেন। এবং তারই সাথে সাথে শক্তিশালী ও এক স্বাধীন নির্বাচন কমিশন গঠনের জন্য দাবি তুলে ধরেন।

তিনি তার দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ও তার দলের শাসনামলের কথা উল্লেখ করে জাপার মহাসচিব বলেন যে, পল্লিবন্ধুর আমলে সন্ত্রাস, নৈরাজ্য, গুম, হত্যা, চাঁদাবাজি ও রাহাজানি, ভোট চুরি ইত্যাদি ছিল না। তাই মানুষ এখনো পল্লিবন্ধুর স্বর্ণালি যুগে আবার ফিরে যেতে চায়। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জি. এম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করে এবং পল্লিবন্ধুর আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে।

এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাপার ঢাকা মহানগর উত্তর । তবে এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা উত্তর কমিটির সভাপতি এস এম ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও কারি হাবিবুল্লাহ বেলালী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আমানত হোসেন, জাহাঙ্গীর আলম পাঠান, তারেক এ আদেল, সৈয়দ মঞ্জুর হোসেন, আনিস উর রহমান, এমএ রাজ্জাক খাঁন প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd