1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রবাসীর স্ত্রী পালিয়ে প্রেমিকের ঘরে

  • প্রকাশিত : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৮০ বার দেখা হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ইতালি প্রবাসীর স্ত্রী প্রতারণা করে প্রবাসী স্বামীর ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্বামীর নগদ টাকা সোনা গয়না নিয়ে স্বামীকে ছেড়ে প্রেমিকের ঘর করছেন এ ঘটনায় নবীগঞ্জ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্ত্রী তাসলিমার এমন ঘটনায় দিশেহারা স্বামী দিলু তালুকদার।

জানা যায় যে  ২০১৫ইং সালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমির পুর গ্রামের আব্দুল হক তালুকদারের ২য় ছেলে মোঃ দিলু তালুকদারের সাথে একই উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউপির ঘোলডুবা গ্রামের মৃত: আতর আলীর মেয়ে তাসলিমাকে পারিবারিক ভাবে বিয়ে হয়। ইতালি প্রবাসী দিলু তালুকদার বিয়ের পর স্ত্রীকে রেখে আবার ইতালি আসেন।

এরপর ২০১৬ইং সালে স্ত্রী তাসলিমাকে ইতালি নিয়ে আসার জন্য কাজ শুরু করে । দীর্ঘদিন তাদের সময় ভালোভাবেই চলছিল। হঠাৎ সে চলে যায় তার বাবার বাড়ি। তাসলিমা তার পিত্রালয় থেকে প্রায়ই দিলুর নিকট বিভিন্ন অজুহাতে টাকা মোবাইল ফোন সহ অনেক কিছু দাবী করে, এতে দিলু মিয়ার সন্দেহ বাড়ে এক পর্যায়ে দিলু মিয়া বুঝতে পারে তার স্ত্রী পরকিয়ায় আসক্ত হয়েছেন। হঠাৎ শুরু হয় স্ত্রীর একাধিক পরকীয়া। তাসলিমা পরকীয়ায় জড়িয়ে পড়েন। এমন ঘটনায় দিলু ও তাসলিমার মধ্যে কলহ সৃষ্টি হতে থাকে।

তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তাসলিমা বিরুদ্ধে একাধিক পরকীয়ার অভিযোগ ওঠে।

বিশেষ সূত্রে জানা যায় যে, ইতিমধ্যে প্রবাসী দিলুর ভাই তফিল মিয়া গৃহবধূর বিরুদ্ধে একাধিক পরকীয়া, ২৫ লাখ টাকা আত্মসাৎ সহ নানা অপকর্মের অভিযোগ তুলে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এবিষয়ে ইতালি প্রবাসী ভুক্তভোগী দিলু তালুকদার জানান যে, স্ত্রী তাসলিমা তিন-চার ছেলের সাথে পরকীয়ায় আসক্ত হয়। সে আমার সাথে প্রতারণা করে অন্য প্রেমিক পুরুষের সাথে অবৈধ মেলামেশা ও পরকীয়াসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এ ছাড়াও আমাকে তালাক না দিয়ে আরেকটা বিয়ে করেছে সে।

তিনি আরও জানান যে, জমি কেনার কথা বলেও সে আমার কাছ থেকে ২৫ লাখ টাকা নিয়ে তার ভাই সোহেল মিয়ার যোগসাজশে এসব কর্মকান্ড করে।

তাসলিমার স্বামীর ভাই সৌদি প্রবাসী তফিল মিয়া জানান যে, তাসলিমার পরকীয়া প্রেমিক দের যোগসাজসে বহু অপকর্ম লুকিয়ে রাখতে যৌতুকের মামলাসহ বেশ কয়েকটি মামলা দায়ের করে ইতালি প্রবাসী আমার ভাই দিলু তালুকদারের উপর যাতে করে সে প্রবাস থেকে বাংলাদেশে আসতে না পারে। সে মিথ্যা মামলা করে হয়রানি শুরু করে। তিনি জানান যে, ইতালি থাকা অবস্থায় ভাইয়ের এলাকায় সম্পত্তি কেনার কথা বলে তাসলিমা ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। এ ছাড়া বিভিন্নভাবে আমার ভাই দিলু তালুকদারের কাছ থেকে তাসলিমা লাখ লাখ টাকা আত্মসাৎ করে। আমি প্রশাসনের কাছে সুবিচার দাবি করছি।

এই বিষয়ে কথা বলার জন্য অনেক বার অভিযুক্ত ব্যক্তিদের সাথে চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed