1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

মৌলভীবাজারে তালামীযের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথ-সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৯৬ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ)-এর প্রতিষ্ঠিত সুন্নি ছাত্র কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ই ফেব্রুয়ারী) সকালে সংগঠনের জেলা কার্যালয় শহরের শাহ মোস্তফা সড়ক থেকে বর্ণাঢ্য র‌্যালি‌ শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসমবাগ পয়েন্টে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক আব্দুল জলীলের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজ জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান।
র‌্যালি ও পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন,জেলা আল ইসলাহ’র সভাপতি মুফতি মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা এমএ আলীম, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিয মাও. আলাউর রহমান টিপু, টাউন কামিল মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানি জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, জেলা আল ইসলাহ সহ প্রচার সম্পাদক মাওলানা ফয়জুল আহমদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক মাওলানা শফিকুল আলম সুহেল,শহর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সদর আল ইসলাহ সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা তালামীয সাবেক সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান, প্রচার সম্পাদক মোঃ কামাল উদ্দিন,সহ প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আহ্বায়ক সদস্য কাওছার আহমদ, সামাউন কবির, শহর তালামীয সহ সভাপতি আফছার ইবনে রহীম, মাদরাসা সভাপতি সৈয়দ শাহেদুল ইসলাম, কলেজ সভাপতি দেলওয়ার হোসেন সিবার, রাজনগর উপজেলা সভাপতি হাফিয মামুন আহমদ, কমলগঞ্জ উপজেলা সভাপতি এনামুল হক চৌধুরী, কুলাউড়া উপজেলা সভাপতি আফজাল হোসাইন সাজু, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি শামছুল ইসলাম সোহাগ, বড়লেখা উপজেলা সহ সভাপতি রুহুল আমিন রুহেল, জুড়ি উপজেলা সাধারণ সম্পাদক জয়নাল আরেফিন, সদর উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রাফি প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed