সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান

কমলগঞ্জ প্রেস ক্লাব ভবন নির্মাণে কমলা বাবুর অনুদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৮৪৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার  প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও বাংলাদেশ কেন্দ্রীয় মণিপুরী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ।
আজ বৃহস্পতিবার (১১ই মার্চ) বিকাল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায়  অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে কমলা বাবু সিংহ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে কমলা বাবু সিংহকে ক্রেস্ট প্রদান করা হয় এবং প্রেসক্লাবের আজীবন সদস্য করা হয়। 
উল্লেখ্য প্রায় অর্ধকোটি টাকা ব্যায়ে গতবছর নিজস্ব জমিতে প্রেসক্লাব ভবন নির্মাণ কাজের শুরু হয়েছে। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য ড.আব্দুস শহীদ সহ দেশ-বিদেশে কর্মরত বিভিন্ন শুভাকাঙ্খী ও সরকারি বেসরকারি সহযোগিতায় প্রেসক্লাব নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। অনুদান হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সদস্য পিন্টু দেবনাথ, আসহাবুর ইসলাম শাওন, নির্মল এস পলাশপ্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আহমেদুজ্জামান আলম,সৌমেন্দ্র সিংহ,এবাদুল হক,সালাহউদ্দিন শুভ,হৃদয় ইসলাম।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd