1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কমলগঞ্জে কন্যা সন্তানদের নিয়ে বাড়ি ঘর ছাড়া এক নারী

  • প্রকাশিত : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ১০৭৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের কামুদপুর এলাকায় দীর্ঘদিন যাবত বখাটের উৎপাত সন্ত্রাসী কর্মকান্ডে কন্যা সন্তানদের নিয়ে বাড়ি ঘর ছাড়া এক নারী। ভুক্তভোগী মােছাঃ মমতা বেগম (৩৫) স্বামী-মােঃ আতাউর রহমান, সাং-কামুদপুর, ০৬নং আলীনগর ইউ/পি, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার ৪ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার আসামী করা হয়, মােঃ আকবর মিয়া (৫০) পিতা-মৃত আলই মিয়া, সাং-কানাইদেশী, মােঃ লিমন মিয়া (২৩) পিতা-আরব উল্লা, মােঃ তাহির মিয়া (৬০) পিতা-মৃত শেখ কনর , উভয়সাং-কামদপুর, মােছাঃ হনুফা বেগম (৩৫) স্বামী-আকবর মিয়া, সাং-কানাইদেশী, এ/পি সাং-কামদপুর, ০৬নং আলীনগর ইউপি,থানা-কমলগঞ্জ ,জেলা-মৌলভীবাজার। মমতা বেগমের থানার অভিযোগে উল্লেখ করেন, বিবাদীগনের সহিত পূর্ব হইতে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া বিরােধ সহ মনমালিন্যতা চলিয়া আসিতেছে। এরেই জের ধরিয়া গত ১২/০২/২০২১খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় বিবাদীগন মমতা বেগমের বসতঘরের উঠানে আসিয়া তাকে এবং পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করিতে
থাকে। গালিগালাজ করিতে বাধা নিষেধ প্রদান করিলে বিবাদীগন তাকে এলােপাথারীভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। মারপিটের একপর্যায়ে বিবাদীগন বসতঘরের টিনের ভেড়ায় কোরাল দিয়া কোপাইয়া ক্ষতিসাধন করে এবং ইট ও পাথর দিয়া
বসতঘরের টিনে ঢিল মারে। তাদের হাল্লা চিৎকারে আশপাশ হইতে লােকজন আগাইয়া আসিয়া বিবাদীগনের কবল হইতে তাদের প্রানে রক্ষা করেন। বিবাদীগন উপস্তিত লোকজনের সম্মুখে হুমকি প্রদর্শন করে যে, যদি উক্ত বিষয়াদি নিয়া কোন ধরনের বাড়াবাড়ি করি তাহলে প্রানে হত্যা করিবে। পরবর্তীতে তিনি স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা গ্রহন করেন। এসংবাদ পরিবেশন পর্যন্ত মমতা বেগম কন্যা সন্তানদের নিয়ে বাড়ি ঘর ছাড়া অন্যত্র ভাড়া বাসায় বসবাস করছেন বলে জানান তিনি।

এব্যাপারে কমলগঞ্জ থানার এস আই বাবু মহাদেব জানান, লিখিত অভিযোগ হয়েছে আমরা তদন্ত করতেছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed