1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
গোলাপগঞ্জের মীরগঞ্জ বাজারে ৩য় দফা দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

গোলাপগঞ্জের মীরগঞ্জ বাজারে ৩য় দফা দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ১০২৮ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।
গোলাপগঞ্জের মীরগঞ্জ থেকে সিলেট পর্যন্ত পুনরায় বাস চলাচল, মীরগঞ্জ থেকে ভাদেশ্বর মোকাম বাজার পর্যন্ত সিএনজি অটোরিকশার ভাড়া কমানো ও ফতেহপুর বাইপাস থেকে মীরগঞ্জ বাজার পর্যন্ত ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বাদ আসর উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজারে ভাদেশ্বর ও শরীফগঞ্জ ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আলোকিত খাটকাই সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সদস্য, তরুণ সমাজ সেবক জাবেদুর রহমান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল আহাদ, তরুণ সমাজসেবক আবু সুফিয়ান উজ্জল, ইউপি সদস্য মনজ্জির আলী মনই, মীরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার রানিক, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম আবুল, সাবেক কৃতি ফুটবলার এনামুল হক এনাম, জহির উদ্দিন, মিনহাজ উদ্দিন।

এসময় বক্তরা বলেন, এক সময় মীরগঞ্জ থেকে সিলেট পর্যন্ত বাস চলাচল করতো। যে কারণে সিলেটের সাথে মানুষের যাতায়াত অনেকটা সহজতর হতো। কিন্তু হঠাৎ একটা সিন্ডিকেটের কারণে বাস চলাচল বন্ধ হয়ে যায়। অপরদিকে মীরগঞ্জ থেকে ভাদেশ্বর মোকাম বাজার পর্যন্ত সিএনজির ভাড়া ১০ টাকা ছিলো। সিএনজি অটোরিকশার চালকেরা যাত্রীদের না জানিয়ে ভাড়া বাড়িয়ে ১৫ টাকা করে দেয়। এতে করে যাত্রীদের মাঝে ভোগান্তির সৃষ্টি হয়। ভাড়া কমানোর বিষয়ে তাদেরকে বার বার অবগত করলেও তারা ভাড়া কমাতে চায় না।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন থেকে অজানা কারণে ফতেহপুর বাইপাস থেকে মীরগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা ভেঙে একেবারেই বেহাল দশা। যার কারণে মানুষের দুর্ভোগের শেষ নেই। বিভিন্ন দপ্তরে এ বিষয়ে আবেদন করেও কোন কাজ হচ্ছে না। বক্তারা হাজার-হাজার মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় রেখে অতি তাড়াতাড়ি ভাঙা রাস্তা সংস্কারের জোর দাবি জানান। এসময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আমাদের ৩ দফা দাবি পূরণ না হলে আমরা কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।

মানববন্ধনে ভাদেশ্বর ও শরীফগঞ্জ ইউনিয়নের কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed