সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

গোলাপগঞ্জে যুবলীগ নেতা হত্যার ২ আসামী গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৭৮০ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।
গোলাপগঞ্জে হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন (৪২) শাহিনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ এ মামলা (মামলা নং- ২৮/ ২৩-০৩-২০২১ইং) দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৪ জনকে আসামী করা হয়। এদিকে এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আটক ২জনকে জিজ্ঞাসাবাদ শেষে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও সিএনজি অটোরিকশা চালক মহি উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হাজীপুর লরিফর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র আলী আহমদ (২৪), ফজলু মিয়ার পুত্র সাহেদ আহমদ (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

তিনি বলেন, ঘটনার পর আটকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। শাহিন হত্যার রহস্য খুব শিগগিরই উদঘাটন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রোববার দিবাগত (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিপুর গ্রামের সড়কে দুর্বৃত্তরা লরিপুর গ্রামের মরহুম আব্দুল হকের ছেলে যুবলীগ নেতা এহতেশামুল হক শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যায়। নিহত ওই রাতে ঢাকা থেকে জরুরী কাজ শেষ করে সিলেট থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। গ্রামে আসামাত্র কয়েজন সন্ত্রাসী কলাগাছ ফেলে রাস্তার গতি রোধ করে। এসময় শাহিনের সাথে সন্ত্রাসীদের ধস্তাধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ড্রাইভার ও পরিবারের সহযোগিতায় তাকে দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd