সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভানুগাছে ট্রেনের নীচে ঝাপদিয়ে এক ব্যবসায়ি আত্মহত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৯৪২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্নে চট্টগ্রাম সিলেট রেললাইনে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন কাজল চন্দ্র কর নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে (২৬শে মার্চ) শুক্রবার  দুপুর বেলায়।

আত্মহত্যাকারী কাজল চন্দ্র কর (৪৫) কমলগঞ্জ পৌরসভাধীন ধানসিঁড়ি আবাসিক এলাকার মৃত জুগেশ চন্দ্র করের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান যে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তি বার বার রেললাইনের উপর উঠছিলেন আর নামছিলেন। কিছুক্ষণের মধ্যে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস জায়গাটি অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন।

ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের একটি দল কাজলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার কবির আহমেদ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd