সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রী নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৯৬৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।।মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ (২২শে এপ্রিল) বৃহস্পতিবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কানাইদেশী (টিলাগাঁও) গ্রামে বাড়ির রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমা বেগম (১৪) দিনমজুর মিনার মিয়ার মেয়ে। সে পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিলো। 
এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার ভোর রাতে সেহরী খেয়ে পিতা-মাতা ঘুমিয়ে পড়লে সকালে সালমা বেগম উঠে ছোট ভাইদের জন্য নাস্তা তৈরি করতে রান্না ঘর যায়। এ সময়ে একটি ভাঙ্গা বোর্ডের সুইচে হাত দিতে সেও বিদ্যুতায়িত হয়ে যায়।  তার চিৎকারে তার মা ঘুম থেকে উঠে দেখে মেয়েটি বিদ্যুতায়িত হয়েছে। সাথে সাথে তার বাবা মিনার মিয়া দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলো উপস্থিত কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত বলে ঘোষণা দেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd