সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারে মৃতুঞ্জয়ী নেতা স্বাগত কিশোর দাস অসহায় মানুষের পাশে দাঁড়ালেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১২৪২ বার দেখা হয়েছে

ই.আ.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
দেশে চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) দুর্যোগ, পবিত্র রমজান ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার নেতাকর্মী এবং সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ায় অসহায় খেটে খাওয়া মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিলেন মানবতার ফেরিওয়ালা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি (সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত) সহ সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি, মৌলভীবাজার পৌরসভার বারবার নির্বাচিত জননন্দিত সাবেক কাউন্সিল, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা, তৃনমুল নেতাকর্মীর আশ্রয় ও ভরসাস্থল, মৃতুঞ্জয়ী জননেতা স্বাগত কিশোর দাস চৌধুরী নিজস্ব তহবিল থেকে ২০০ (দুইশত) জনের মাঝে একমাসের সমস্ত খাবার বিতরণ করেন।

গত ১৫ রমজান (বুধবার) ২৮শে এপ্রিল ২০২১ইং থেকে শুরু করে অদ্য ২৮ রমজান (মঙ্গলবার) ১১ মে ২০২১ইং ২০০ (দুইশত) জনের মাঝে একমাসের সমস্ত খাবার বিতরণ করেন।

স্বাগত কিশোর দাস চৌধুরী’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বহিঃবিশ্বের মতো আমাদের দেশের এই ক্রান্তিলগ্নে দলীয় নেতৃবৃন্দ দলের নেতা-কর্মীদের প্রতি সহায়তার হাত এবং সমাজের বিত্তবানরা অসহায় দিনমজুর মানুষদের প্রতি সহায়তার হাত বাড়ালে কিছুটা হলেও মানুষ জন উপকৃত হবেন। তাই সাধ্যমতো সবাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। তিনি সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসারও আহবান জানান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd