সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ট ॥ জর স্বর্দিতে আক্রান্ত হচ্ছে শিশুরা

  • প্রকাশিত : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১১০৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ট ॥ জর স্বর্দিতে আক্রান্ত হচ্ছে শিশুরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

প্রচন্ড গরমে মৌলভীবাজারের কমলগঞ্জে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। চা বাগান, বস্তিসহ বিভিন্ন এলাকায় ডায়রিয়া, আমাশয় নিউমেনিয়াসহ নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ সমস্যায় কমলগঞ্জের জনজীবনে দুর্ভোগ বয়ে আনে। দিনের খরতাপে আর রাতে ভ্যাপসা গরমে কমলগঞ্জে সাধারন মানুষের চলাচল কমে গেছে। বিরুপ এ আবহাওয়ায় দেখা দিয়েছে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, ভাইরাস জ্বরসহ পানিবাহিত নানা রোগ। বেশির ভাগ শিশুদের ডাক্তারের শরনাপন্ন হতে হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রাইভেট চিকিৎসকদের চেম্বারে এ ধরনের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গরম আবহাওয়ায় পানি শূণ্যতার কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। কমবেশি সব বয়সের মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিসাধীন আছেন। একই কারণে আমাশয় রোগেরও প্রকোপ দেখা দিয়েছে। শিশুরা নিউমোনিয়া, স্বর্দি, কাশিসহ শ্বাসকষ্টে ভোগছেন।

শমশেরনগর বাজারের চিকিৎসক শ্যামলেন্দু সেন শর্মা, পিন্টু দেবনাথ, দীপক রঞ্জন মল্লিক বলেন প্রতিদিন ৪ থেকে ৬জন করে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগী পাওয়া যাচ্ছে। একইভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও হাইপার টেনসনে আক্রান্ত ৪ জন শিশু, ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যান্যরা চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। প্রাইভেট চিকিৎসকরা জানান, আবহাওয়ার তারতম্যের কারনেই এসব রোগের প্রকোপ দেখা দিয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র অভজারশেন অফিসার মুজিবুর রহমান, রোববার সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গলে সর্ব্বোচ্চ ৩৭.০২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, জন্ডিস, ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগের প্রকোপের সত্যতা নিশ্চিত করে বলেন, সার্বক্ষনিক নজরদারী করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd