সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জ লাউয়াছড়ায় ট্রেনের উপর গাছ পড়ে দেড় ঘণ্টা যোগাযোগ বন্ধ

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৫০৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের উপর গাছ আছড়ে পড়ে দেড় ঘণ্টা বন্ধ ছিলো সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ভানুগাছ এলাকার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বন বিভাগের তথ্য অনুযায়ী, লাউয়াছড়া বনের ভেতর দিয়ে ঢাকা-সিলেট রেলপথের পাঁচ কিলোমিটার আর শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের সাড়ে ছয় কিলোমিটার অংশ রয়েছে। বনের ভেতরের রেলপথ ও সড়কপথ সরানোর দাবি দীর্ঘদিন ধরেই জানানো হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের ভানুগাছ লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের ওপর গাছ আছড়ে পড়ে।

কুলাউড়া রেল স্টেশনের মাস্টার মুহিবুর রহমান জানান, লাউয়াছড়া এলাকায় রেললাইনে পারাবত ট্রেনের ওপর একটি গাছ পড়ে যাওয়ায় প্রায় দেড় ঘণ্টা থেকে এ রুটের রেল যোগাযোগ বন্ধ ছিলো। এতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত ট্রেনটি সেখানেই আটকা পড়ে। চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন শমসেরনগর স্টেশনে আটকা পড়েছে। রেলওয়ের উদ্ধারকর্মী ও বন বিভাগের কর্মীরা রেললাইন থেকে গাছটি অপসারণের কাজ করেছেন। দুপুর ১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd