সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে বালু মহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৮৭৯ বার দেখা হয়েছে

আমিনুল ইসলাম (হিমেল)

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাটে বালু মহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৫ জুন দূপুরে ধলাই নদীর চৈত্রঘাট এলাকায় হারুন মিয়া ও সোলেমান মিয়ার মধ্যে বালু মহাল সংক্রান্ত বিরোধ পূর্ব থেকে চলে আসছে। এরই জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন।
আহতদের স্থানীরা উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতরা হলেন সোলেমান মিয়া (৪৫), রনি মিয়া (২২), সুলতান মিয়া (৫০), মশাহিদ মিয়া (৪০), করিম উদ্দিন (৪৫) ও সুলতান মিয়া (৪২), আলতাফ আলী (২১) রশিদ মিয়া (৩৫) ও জসিম আহমদ (৩২)।

এদের মধ্যে গুরুত্বর আহত করিম উদ্দিন ও সুলতান মিয়াকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বালু মহাল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd