1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের শয্যায় সাংবাদিক তানু - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের শয্যায় সাংবাদিক তানু

  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৭৩ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া ঠাকুরগাঁওয়ের সাংবাদিক তানভির হাসান তানুকে হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১টার দিকে তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাঁর হাতে হাতকড়া পরিয়ে রাখা হয়। 

আজ রোববার হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। তিনি জানান, শনিবার দিবাগত রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। 

হাসপাতালের চিকিৎসক রাকিবুল আলম জানান, তানভির হাসান তানু কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে মুক্ত হলেও তাঁর শারীরিক দুর্বলতা কাটেনি। যার কারণে তাঁকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো। সিনিয়র কনসালট্যান্টের পরামর্শে আজ তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানান তিনি। 

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ডালিম কুমার রায় জানান, আজ তাঁকে আদালতে তোলা হবে। এ ছাড়া রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানান তিনি।

অন্যদিকে তানুকে মুক্তির দাবি এবং মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা।

সাংবাদিক তানুর পরিবার সূত্রে জানা যায়, করোনা থেকে সুস্থ হলেও এখনো শারীরিকভাবে তিনি সুস্থ নন।

এর আগে গতকাল শনিবার রাত ১০টার দিকে সদর থানা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সাংবাদিক তানভির হাসান তানু ইনডিপেনডেন্ট টেলিভিশন ও জাগো নিউজ অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। 

উল্লেখ্য, ৫ জুলাই জাগো নিউজে ঠাকুরগাঁও হাসপাতালের করোনা ইউনিটের খাবারের মান নিয়ে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেওয়া হচ্ছে ৭০ টাকার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রচারের পরেই ৯ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (১) (ক) ২৫ (১) (খ) ২৯ (১) / ৩১ (১) / ৩৫ (১) ধারায় একটি মামলা করেন।

মামলা হওয়ার এক দিন পর সাংবাদিক তানভির হাসান তানুকে গ্রেপ্তার করে পুলিশ। 

এই মামলার অন্য দুই আসামি হলেন নিউজ বাংলা ২৪ ডটকমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রহিম শুভ এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ চ্যানেলের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed