সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে যুবক খুন

  • প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৫৭৭ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি॥

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহত যুবক মৃত্যুর আগ মুহূর্তে সে তার নাম শরীফ বলে জানিয়েছেন।
শনিবার ১৭ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে শহরের কলেজ রোডে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত শরীফ শহরতলীর শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শ্রীমঙ্গল কলেজ রোডের প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিল। এসময় লোকজন এগিয়ে গেলে সে তার নাম শরীফ এবং শান্তিবাগ এলাকার জনৈক সজিব নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে। এসময় সে তার ঠিকানা শহরতলীর শাহজিবাজার ও তার বাবার নাম শায়েস্তা মিয়া বলে জানান। শরীফ মৃত্যুর আগে দেয়া তার বক্তব্য রেকর্ড করেন কয়েকজন সংবাদকর্মী । পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিলে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। অবস্থা আশঙ্কাজনক দেখে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার কিছুক্ষনের মধ্যে শরীফ মারা যায়।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খুনিকে ধরতে অভিযান চলছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd