সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ

কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত ইউপি সদস্যকে দেখতে আসা মানুষের কান্না

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৫৫৮ বার দেখা হয়েছে


মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদ আলীকে একনজর দেখতে এলাকাবাসীর ভীড়।  ২০ জুলাই দুপুরে পবিত্র ঈদুল আজহার কারনে হাসপাতাল থেকে বাড়িতে আসলে প্রায় ২ শতাধিক মোটরসাইকেল দিয়ে এলাকাবাসী তাকে মৌলভীবাজার থেকে তার নিজ বাড়ীতে শোডাউন করে নিয়ে আসেন। বাড়িতে আসার পর এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। এলাকার নারী পুরুষ প্রায় ৪ শতাধিক বাড়িতে আসেন তাদের প্রিয় মেম্বারকে একনজর দেখার জন্য। কান্নায় ভেঙ্গে পড়েন এলাকাবাসী।  পরে স্থানীয়রা সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করতে দেখা যায়। উল্লেখ্য  গত ১৯ জুন শুক্রবার রাতে আমতৈল বালুঘাটে রহিমপুর ইউপি সদস্য মাহমুদ আলীকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলায় পুলিশ বড়চেগ গ্রাম থেকে নাজমুল মিয়া ও রুমন আহমদ এবং মৌলভীবাজার সদর থানার দরগা মহল্লা থেকে মোস্তাকিন মিয়াকে আটক করে।  গত ১৯ জুন বিকাল ৩ টায় ৩নং ওয়ার্ডবাসীসহ স্থানীয় জনগণ এর ব্যানারে ছয়কুট বাজারে ইউ,পি সদস্য মোঃ মাহমুদ আলী ও আওয়ামিলীগ নেতা সুলেমান মিয়ার উপর সন্ত্রাসী হামলাও বড়চেক এলাকার কুখ্যাত সন্ত্রাসী করম উদ্দিনের পুত্র হারুনুর রশিদ গংদের ধারাবাহিক জোর জুলুম অত্যাচারের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  কর্মসূচী পালন করা হয়।   

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd