সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিরল প্রজাতির লজ্জাবতি বানর অবমুক্ত

  • প্রকাশিত : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৬৮৩ বার দেখা হয়েছে

আমিনুল ইসলাম (হিমেল)
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
।।

মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিরল প্রজাতির লজ্জাবতি বানর অবমুক্ত করা হয়েছে

শ্রীমঙ্গলের চা বাগান থেকে উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির একটি ‘লজ্জাবতি’ বানর।
সকাল ১১টার দিকে উপজেলার জেরিন চা বাগানের সীমানার কাটাতারের বেড়ায় আটকে পড়ে লজ্জাবতি প্রাণীটি। এসময় বানরটি দেখে ভীড় জমায় স্থানীয় লোকজন।

খবর পেয়ে লাউয়াছড়া বন ও জীব-বৈচিত্র্য আন্দোলনের যুগ্ম সম্পাদক কাজী সামসুল হক বানরটি উদ্ধার করে স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ (এসইডব্লিউ) খবর দেন। পরে সংস্থাটির প্রতিষ্ঠাতা তৌনুজাম খোকন সিংহ ও সোহেল শ্যাম পাপ্পু এসে সুস্থ অবস্থায় বানরটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।

পরে দুপুর পৌনে ২টার দিকে বানরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনের জানকিছড়া এলাকায় অবমুক্ত করেন তারা। এসময় বিট কর্মকর্তা আনিসুজ্জামান ও অন্যান্য বন কর্মিরা উপস্থিত ছিলেন।

ওয়াইল্ডলাইফ এর প্রতিষ্ঠাতা প্রাণীবিদ তৌনুজাম খোকন সিংহ বলেন, এটি লাজুক প্রকৃতির নিশাচর বিরল প্রজাতীর একটি বানর। দেশের ঘন ও সবুজ বনে এদের দেখা পাওয়া যায়। দিনের বেলা এরা বনের উচুঁ গাছের ডালে ঘুমিয়ে সময় কাটায়। বাশেঁর সবুজ কচি পাতা, কীট-পতঙ্গ ও ছোট প্রাণী রয়েছে এদের খাদ্য তালিকায়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd