1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ঢাকায় হিজরাদের সংঘর্ষে আহত ৫ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

ঢাকায় হিজরাদের সংঘর্ষে আহত ৫

  • প্রকাশিত : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৭৮২ বার দেখা হয়েছে

ডেস্ক নিউজ।।

হিজড়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাকা তোলা নিয়ে তাদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ই জানুয়ারী) বিকেলে হিজড়াদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের এক কর্মকর্তার ছেলেসহ ৪ জন হিজড়া আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত হিজরাদেরকে পাঠানো হয়েছে।

জানা যায় যে, এই হিজড়ারা ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে টাকা তুলে জীবিকা নির্বাহ করেন তারা। সেই টাকা তোলা নিয়েই এই সংঘর্ষ শুরু হয়। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণের সামনে হিজড়াদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, হাকিম চত্বর ও রোকেয়া হলের সামনে তাদের মধ্যে কয়েক দফায় মারামারি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায় যে, রাজধানীর হাতিরপুল এলাকা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিজড়াদের দুটি পক্ষ টাকা তুলে থাকে। বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতিরপুল এলাকার হিজড়ারা টাকা তুলতে আসেন। পরে এ নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি নিয়ে মারামারি শুরু হয়। একপর্যায়ে হাতিরপুল এলাকার হিজড়াদের পক্ষ হয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের কর্মকর্তা ইউনুস আলীর ছেলে সাদমান সাকিব (৩১)৷ ঘটনাস্থলেই তিনিও আক্রান্ত হন। সাদমান ছাড়াও হিজড়াদের দুই পক্ষের ৪ জন আহত হন। প্রক্টরিয়াল টিমের সদস্যরা শাহবাগ থানা পুলিশের সহায়তায় আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেনে যে, সংঘর্ষের ঘটনার বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed