সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২৮ বার দেখা হয়েছে

মৌলভীবাজার জজকোর্টের নতুন পিপি রাধাপদ দেব সজল

আমিনুল ইসলাম (হিমেল)
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ই ফেব্রæয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত কমলগঞ্জ উপজেলার ৯ জন চেয়ারম্যানকে শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক মির নাহিদ আহসান।

অপরদিকে সংরক্ষিত মহিলা আসনের সদস্য ২৭ জন ও সাধারণ সদস্য ৮১ জনকে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় শপথ বাক্য পাঠ করান উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক। শপথ পাঠ শেষে সকল ইউপি সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,কমলগঞ্জ পৌর মেয়ের মো.জুয়েল আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলীসহ উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ৯ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন,নির্বাচন কালীন সময়ে রির্টানিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।

প্রসঙ্গত, পঞ্চম ধাপে গত ৫ই জানুয়ারী কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৯ সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭ ও সাধারণ সদস্য পদে ৮১ জন নির্বাচিত হন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd