সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

কমলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন

  • প্রকাশিত : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪৯ বার দেখা হয়েছে

ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারের কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একুশের ৮ই ফাল্গুনের প্রথম প্রহরে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে

জাতীয় সাংসদের সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপির পক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসের সুচনা হয়।

পরে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশেকুল হক এবং সহকারি কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার সহ পরিষদের অন্যান্য কর্মকর্তা, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসানের নেতৃত্বে থানা পুলিশ প্রশাসন, পৌরসভার মেয়র জুয়েল আহমেদের নেতৃত্বে পৌর পরিষদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব নেতৃবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক

সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। একুশের দিন সোমবার সকালে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রভাতফেরি বের হয়।

প্রভাতফেরি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সকাল সাড়ে ৮টায় সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd