সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

সানি লিওনের ওয়ার্ক পরমিট বাতিল

  • প্রকাশিত : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৬৭৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক।।

বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়

বিদেশি ১১জন শিল্পী ওয়ার্ক পারমিট পেয়েছিলেন ঢাকায় ‘সোলজার’ চলচ্চিত্রের অভিনয়ের জন্য। শিল্পীদের মধ্যে বলিউড অভিনেত্রী সানি লিওনের (মন্ত্রণালয়ের চিঠিতে আমেরিকান অভিনেত্রী করণজিৎ কৌর ওয়েবার বলা হয়েছিলো) ওয়ার্ক পারমিটটি বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তবে এর আগে ২০১৫ইং সালে বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। সেবার ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে অনুমতি দেওয়া হয়নি তাকে। সংগঠনগুলো বলেছিল যেকোনো মূল্যে সানি লিওনের ঢাকায় প্রবেশ ঠেকানো হবে। পরে অবশ্য তিনি আর আসেননি।

গত (৯ই মার্চ) বুধবার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা থেকে মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের প্রযোজক মোঃ সেলিম খানকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয় যে, মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১০ জন ভারতীয় অভিনয়শিল্পী ও কলাকুশলী এবং একজন আমেরিকান অভিনেত্রী তিনি হলেন করণজিৎ কৌর ওয়েবারসহ মোট ১১ জনের অনুকূলে বাংলাদেশে আগমনের অনুমতি বা ওয়ার্ক পারমিট দেওয়া হয়।

তবে কারণে বলা হলো অনিবার্য কারণে আমেরিকান অভিনেত্রী করণজিৎ কৌর ওয়েবারের ওয়ার্ক পারমিটটি বাতিল করা হলো।

সানি লিওনের অনুমতির জন্য ব্যবহার করা হয়েছিলো তার প্রকৃত নাম করণজিৎ কৌর ওয়েবার এবং তার নাগরিকত্বে উল্লেখ করা হয়েছিলো আমেরিকান। আবেদনে দেওয়া হয়েছিলো তার মার্কিন পাসপোর্ট নম্বর।

‘সোলজার’ চলচ্চিত্রের অন্য বিদেশি শিল্পীরা হলেন কৌশানী মুখার্জি, রাহুল দেব কৌশাল, রাজেশ কুমার শর্মা, রজতাভ দত্ত, বরজ কল, শান্তিলাল মুখার্জি, বিক্রম আনন্দ,খরাজ মুখার্জি,  সাবেরাওয়াল, দেবাশীষ মুখার্জি ও সুপ্রিম দত্ত প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd