সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ

সাংবাদিকের উপর হামলায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নিন্দা

  • প্রকাশিত : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৮০০ বার দেখা হয়েছে

হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের শয্যায় সাংবাদিক তানু

শাহাদাত হোসেন অপু (শ্রীমঙ্গল, মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১৫ এপ্রিল বিকাল ৩ঘটিকার সময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাফর ইকবাল এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদেরকন্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক মশাহিদ আহমেদ এর উপর অতর্কিত হামলা ও প্রেসক্লাব কার্যালয়ে ভাংচুর, মুল্যবান কাগজ পত্র তছনছ, লুটপাট, সাধারণ সম্পাদকে বহিষ্কার দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ইত্যাদি বিবিধ বিষয় নিয়ে সাধারণ সভায় আলোচনা করা হয়। উক্ত সভায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। এসময় বক্তব্য রাখেন  সহ সভাপতি স্বপন দেব, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, সহ সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার,  অর্থ সম্পাদক মুকিত ইমরাজ, দপ্তর সম্পাদক  মঈনুল হক প্রমুখ। এছাড়াও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অন্যন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য জুসেফ আলী চৌধুরী,  তিমির বণিক,মোঃ শাহাব উদ্দিন,  ইমরান আহমেদ, রাশেদ আহমদ, সামছুল হক ইসলাম জুয়েল, জাহেদুল হক পাপ্পু,শাহ ফজলুর রহমান,শাহ মোহাম্মদ রাজুল আলী, আলাল আহমেদ রিপন, সুয়েব আহমেদ, রিপন আহমদ, মাসুদ আলী চয়ন, খালেদ আহমদ, কিবরিয়া আহমেদ প্রমুখ। 
উল্লেখ্য এঘটনায় সাংবাদিক মশাহিদ আহমেদ বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd