সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

কমলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূধর্ব -১৭ পৌরসভা জয়ী

  • প্রকাশিত : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪৪৫ বার দেখা হয়েছে

সাফ ফুটবলে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

কমলগঞ্জ প্রতিনিধি।।  

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭)বালক ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার(২১শে মে) বিকেল ৪টায় উপজেলার কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে
কমলগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে সমাপনী
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
       উপজেলা স্কাউট সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ,বর্তমান সাধারণ সম্পাদক এড.এ এসএম আজাদুর রহমান,
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার ওসি( তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন,সাবেক অধ্যক্ষ মো.নুরুল ইসলম,ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু প্রমুখ।
      খেলায় কমলগঞ্জ পৌরসভা ৬-১ গোলে ইসলামপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
        উল্লেখ্য বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলার ১০টি দল অংশগ্রহন করে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd