সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ

সানি জয়েদের দ্বন্দ্ব নিয়ে মুখ খললেন মৌসুমী

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৭০৫ বার দেখা হয়েছে

ভারতের নুপুর শর্মার পক্ষে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়া যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক নিউজ।।

চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে ফের উত্তাল চিত্রজগতসহ সাড়াদেশে। এবার শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চিত্রনায়িকা নিপুণের সঙ্গে নয় তবে আরেক জনপ্রিয় অভিনয় শিল্পী মৌসুমীকে জড়িয়ে তার স্বামী ওমর সানির সঙ্গে চলছে তুমুল দ্বন্দ্বে।

এ দ্বন্দ্বের সূত্রপাতটা করেছেন চিত্রনায়ক ওমর সানি।

ওমর সানি গত ১০ই জুন রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়ে পরে সংবর্ধনা অনুষ্ঠানে জায়েদের গালে চড় মারেন।

সানি জানিয়েছেন, জায়েদের সঙ্গে এমন দুর্ব্যবহারের কারণ।
জায়েদ খান নাকি গত চার মাস ধরে তার সহধর্মিণী চিত্রনায়িকা মৌসুমীকে বিরক্ত করে আসছিলেন। তাদের সংসার ভাঙনেরও চেষ্টা করেছিলেন জায়েদ।

এবিষয়টি নিয়ে গত তিন দিন ধরে মৌসুমী- সানি ভক্তদের মধ্যে টানটান উত্তেজনার বিরাজ করছে।

এরমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয়  চিত্রনায়িকা মৌসুমী, যাকে কেন্দ্র করেই চলছে দ্বন্দ্ব।

ঢাকাইয়া চলচ্চিত্রের দুই চিত্রনায়কের চড় ও পিস্তলের কাণ্ডে স্বামী ওমর সানির পক্ষে না গিয়ে উল্টো তাকেই কিছুটা দুষলেন নায়িকা মৌসুমী।

তবে জায়েদের বিরুদ্ধে করা সানির অভিযোগকে উড়িয়ে দিয়ে মৌসুমী বলেন যে, জায়েদের খুব একটা দোষ দেখছেন না তিনি। জায়েদ কখনো আমাকে অসম্মান করেননি।

জায়েদের ভূয়সী প্রশংসা করে গণমাধ্যমকে মৌসুমী বলেন যে, আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না।

আমি (মৌসুমী) জায়েদকে অনেক স্নেহ করি সেও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে সে আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়াও এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি মনে করিনি।

তারপর বলব সে অনেক ভালো একটা ছেলে। সে আমাকে কখনোই  অসম্মান করেনি।

জায়েদ তাকে উত্যক্ত করেছে কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে মৌসুমি বলেন যে, সে আমাকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে! এই প্রশ্নটা কেন বারবার আসছে? এই জিনিসটা আমার আসলে জানি না এটা কেন হচ্ছে। এটা আমাদের একান্ত ব্যক্তিগত সমস্যা। এ সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা উচিত ছিলো।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd