সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

দেশে আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

  • প্রকাশিত : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৬৬৯ বার দেখা হয়েছে

দেশে চা এর বাম্পার ফলন

অনলাইন ডেস্ক নিউজ::

দেশে জ্বালানি তেলের লোকসান কমাতে আগামীকাল মঙ্গলবার (১৯ই ‍জুলাই) থেকে সারা দেশে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোড শেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

এ ছাড়াও ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো আজ (১৮ই জুলাই) সোমবার থেকে বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

আজ প্রধানমন্ত্রী কার্যালয়ে এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়াও রাত ৮টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করার পাশাপাশি মসজিদে নামাজ শেষে এসি বন্ধ রাখতে তাগিদ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

বৈঠকে আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত রাখা, সরকারী ও বেসরকারী অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি করা এবং সপ্তাহে এক দিন করে পেট্রল পাম্প বন্ধ রাখা।

এদিকে বিকাল সাড়ে ৩টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেখানেও প্রতিমন্ত্রী এসব বিষয় নিয়ে আলোচনা করবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে শুনা গেছে। 

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd