1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৬৭৪ বার দেখা হয়েছে

জ্বালানী তেল ও কাঁচা মরিচের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ

কমলগঞ্জ সংবাদদাতা::

‘মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা – এই প্রতিপাদ্য নিয়ে

মৌলভীবাজারের কমলগঞ্জে আজ ৮ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা আধিদপ্তরে আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ, আলোচনাসভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা  হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল,  কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, উপকারভোগী ও শিক্ষার্থীসহ দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দশজন প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, দশজন দুস্থ মহিলাকে নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed