সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির নবনির্মিত ভবন এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৪৪৯ বার দেখা হয়েছে



কমলগঞ্জ প্রতিনিধি: :
বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মৌলভীবাজারের কমলগঞ্জে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ১৮ কোটি টাকা ব্যয়ে মণিপুরি ললিতকলা একাডেমি প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউস ও ডরমেটরি বিল্ডিং এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ই নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড, মো: আব্দুস শহীদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতেপা সিনহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচোলক মো: শামীম খান, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ ও জুডিশন সুচিয়াং প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতি: দা:) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন। পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd